আজকে আমরা জানার চেষ্টা করব অনলাইন প্রোগ্রামিং এর জাজ রেসপন্স। আপনার কোডটি যে সব সময় সঠিক হবে এইটা কিন্তু মনে করলে হবে না। আমরা অনেক সময় প্রবলেম ঠিক মত না বুঝে কোডে চলে যাই, সেক্ষেএে আপনার কোডটি Accept হবার সম্ভাবনা খুবই কম। কথা না বাড়িয়ে আমরা ঝটপট যেনে নেই কি কি রকম জাজ রেসপন্স আমরা পেতে পারি।
Accepted: আপনি ভাগ্যবান/ভাগ্যবতী, কারণ আপনার কোডটি সঠিক হয়েছে। আপনি আপনার সাবমিশন স্ট্যাটাস থেকে দেখতে পারবেন কত সময় আপনার লাগল প্রবলেমটা সমাধানের জন্য।
Wrong Answer: আপনার কোডটি সঠিক হয়নি। তার মানে আপনার কোডের আউটপুট আর জাজের কোডের আউটপুট ম্যাচ করে নাই। প্রবলেমটি আবার ভাল করে পড়ুন, দেখুন কিছু ফাকিঁ রয়ে গেছে কিনা। অনেক সময় বাউন্ডারি কেইজগুলোতে ভুল পাওয়া যায়। যেমন, হয়ত আপনার কোডটি সর্বোচ্চ অথবা সর্বনিন্ম ইনপুটের জন্য সঠিক আউটপুট দিচ্ছে না। এই সব ইনপুট দিয়ে চেইক করুন।
Presentation Error: এই ম্যাসজের মানে হল, আপনার কোডটি সঠিক কিন্তু তা জাজের আউটপুটের সাথে হুবুহু ম্যাচ করে না। যেমন হয়ত বলা হয়েছিল যে, প্রতি লাইন আউটপুটের পর একটি নিউ লাইন দিতে হবে, আপনি হয়ত দিতে ভুলে গেছেন। একটু আপনার কোডের আউটপুট আর স্যাম্পল আউটপুট ম্যাচ করুন, ভুল নিজেই পেয়ে যাবেন।
Compiler Error: আপনি এমন কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করেছেন, যা এই অনলাইন জাজ সার্পোট করে না। UVa লিনাক্স অপারেটিং সিস্টেমে চালিত কম্পাইল ব্যবহার করে। তাই, ঐ কম্পাইলার যদি আপনার বিল্ড ইন লাইব্রেরি ফাংশনটি না চিনে তাইলে সে এই ম্যাসজ দিবে। এখানে বলে রাখি কম্পাইলার এরর দিলে আপনি সাবমিশন স্ট্যাটাস থেকে জানতে পারবেন ঠিক কি কারণে আপনি এই এররটি পেলেন।
Time Limit Exit (TLE): আপনার কোডটি র্নিধারিত সময়ের মাঝে রান করতে পারে নাই। তার মানে হল আপনার কোডটা রান করে আউটপুট বের করে তা জাজের আউটপুটের সাথে ম্যাচ করার জন্য যে সময় র্নিধারিত ছিল তা পার হয়ে গেছে। প্রত্যেক প্রবলেমের সাথে রান টাইম দেওয়া থাকে। এই ক্ষেএে যা হয় তা হল হয়ত আপনার প্রবলেম সমাধানের জন্য যে এলগরিদম ছিল ঐটা ঠিক না অথবা আপনি অদরকারি লুপ চালাচ্ছেন যার কারণে কোড রান করতে সময় বেশি লাগছে।
Memory Limit Exit (MLE): অনেকটা TLE এর মত, কিন্তু এইখানে আপনি ব্যবহারযোগ্য মেমরির চেয়ে বেশি মেমরি ব্যবহার করেছেন। প্রত্যেক প্রবলেমে সময়ের সাথে সাথে কতটুক মেমরি ব্যবহার করতে পারবেন তা বলা থাকে। আপনি যদি তার চেয়ে বেশি মেমরি ব্যবহার করেন তাইলে এই এরর ম্যাসজ আসবে। প্রবলেম ও কোড আবার ভাল করে দেখুন।
Run Time Error (RTE): রান টাইমে আপনার কোডটি ফেইল করছে, তার মানে হল আপনার কোডটিতে কোন কম্পাইল এরর নাই কিন্তু রান টাইমে সে রান করতে পারছে না। একটি সম্ভাব্য কারণ হতে পারে আপনি un-allocated memory নিয়ে কাজ করেছেন। যেমন আপনি Array ডিক্লেয়ার করলেন ১০০ সাইজের কিন্তু ব্যবহার করতে চাচ্ছেন ১০০ নাম্বার ইনডেক্স অথবা পরবর্তী কোন ইনডেক্স। অথবা ডাইনামিক মেমরি নিয়ে ঠিক মত কাজ না করতে পারলে এই এরর আসতে পারে। প্রবলেম ও কোড আবার ভাল করে দেখুন
মোটামুটি এই হল আমাদের অনলাইনে সম্ভাব্য জাজ রেসপন্স। আজ মত এতটুকই পরে আর এক দিন কথা হবে :D
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন