প্রারম্ভিক কথাঃ এই লেখাটি তাদের জন্য যারা অনলাইনে প্রোগ্রামিং শুরু করতে চায়। কিন্তু কিভাবে শুরু করবে, কি করবে তা জানে না। লেখাটি নিতান্তই নবীব কোডারদের জন্য। তাই সহজে বিষয়গুলো ব্যাখ্যার চেষ্টা করব।
এই লেখায় আমি ধরে নিচ্ছি যে আপনি যেকোন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সর্ম্পকে জানেন। সুবিধার জন্য ধরে নিলাম আপনি ‘সি’ ল্যাঙ্গুয়েজের বেসিক জানেন। শুরুতেই আমাদের জানা দরকার অনলাইন প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? অনলাইন প্রোগ্রামিং হল এমন একটা মাধ্যম যার মাধ্যমে অনলাইনে প্রবলেম সমাধান করা সম্ভব এবং রিয়েল টাইমে আপনি জানতে পারবেন প্রবলেমটি আপনি সমাধান করতে পারলেন কিনা। আমি যে অনলাইন জাজ (online judge) নিয়ে কাজ করব তার জন্য নিচের লিংকটিতে প্রবেশ করুন।
সাইটে ঢুকে প্রথম যে কাজটি হবে তা হল একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার জন্য রেজিস্টার বাটনে (সাইটের বামপাশের উপরের দিকে) ক্লিক করুন। নিচের মত একটি পেইজ আসবে।
প্রয়োজনীয় ইনফর্মেশনগুলো পূরণ করলে নতুন অ্যাকাউন্ট ওপেন করার কাজ শেষ হল। Online Judge ID ঘরটি নতুনদের জন্য পূরণ করতে হবে না। মেইল থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করে user name এবং password দিয়ে লগইন করুণ। এইবার আমরা প্রস্তুত আমাদের প্রথম প্রবলেমটি সমাধান করার জন্য।
প্রবলেম সমাধানের জন্য প্রথমে আমাদের প্রবলেম সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি নতুন, তাই একদম সোজা একটা ভলিউম সিলেক্ট করুন। এই অনলাইন জাজে খুব সহজ থেকে অনেক অনেক কঠিন প্রবলেম আছে। প্রবলেম সমাধানের জন্য প্রথমে ব্রাউজ প্রবলেমে (সাইটের বামপাশের নিচের দিকে) ক্লিক করুন। নিচের ছবির মত আসবে :
এইখান থেকে সিলেক্ট করুন AOAPC I: Beginning Algorithm Contests (Rujia Liu). পরের লিংক থেকে Volume 0: Getting Started সিলেক্ট করুন। আমরা আমাদের গন্তব্যে পৌছে গেছি। সিলেক্ট করুন প্রথম প্রবলেমটি Hashmat the brave warrior. এবং এর সমাধান তার জন্য এই link এ
Hasmat the brave warrior.c
Hasmat the brave warrior.c
প্রবলেমটি মনোযোগ দিয়ে পড়ুন এবং বুঝার চেষ্টা করুন। প্রায় সব প্রবলেমই একটা গল্প দিয়ে শুরু হবে। কিছু স্যাম্পুল ইনপুট ও আউটপুট দেওয়া থাকবে। এখানে মনে করবেন না যে, কেবল স্যাম্পুল ইনপুট ও আউটপুট মিললেই আপনার প্রোগ্রামটি ঠিক আছে। প্রবলেম সেটার অনেক কিছুই আপনার কাছ থেকে লুকিয়ে রাখবে, যা আপনাকে পড়ে বুঝতে হবে। এই প্রবলেমটা খুবই সহজ, এখানে কেবল দুটি নাম্বার বিয়োগ করে বিয়োগফল আউটপুট হিসাবে দেথাতে হবে। একটা সমস্যা কিন্তু এখনো বলা হয়নি। প্রোগ্রামে বলা আছে ইনপুট নিতে হবে এন্ড অফ ফাইল (end of file) পর্যন্ত |
প্রবলেমটা তো করে ফেললাম, এখন পাঠাবো কিভাবে। প্রবলেমের উপরের দিকে Submit বলে একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করুন। নতুন একটা পেইজ আসবে নিচের মত :
প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন : C++ 4.5.3 - GNU C++ Compiler with options: -lm -lcrypt -O2 -pipe -DONLINE_JUDGE যদি আপনি C/C++ দিয়ে প্রবলেমটি সনাধান করে থাকেন। আপনার কোডটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। এবার Left panel থেকে My Submissions সিলেক্ট করুন। দেখুন তো কোডটা Accept হল কিনা?
প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন : C++ 4.5.3 - GNU C++ Compiler with options: -lm -lcrypt -O2 -pipe -DONLINE_JUDGE যদি আপনি C/C++ দিয়ে প্রবলেমটি সনাধান করে থাকেন। আপনার কোডটি সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। এবার Left panel থেকে My Submissions সিলেক্ট করুন। দেখুন তো কোডটা Accept হল কিনা?
মোটামুটি এই হল আমাদের প্রথম কোড। এই পর্ব এই পর্যন্তই। এইভাবে Volume 0 এর সব প্রবলেম সমাধান করে ফেলুন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন