ঈদ মানে কাছের মানুষের সাথে নিজের আনন্দের সময়টুকু ভাগাভাগি করা। আর ঢাকা শহরে বসবাসরত অনেক মানুষের নিকট আত্নীয় গ্রামে থাকায়, সবাই চায় ঈদ গ্রামে করতে। আর গ্রামেই যেতেই সবাইকে যানবাহনের টিকেট কাটা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়।
ক্রয় প্রক্রিয়া:
ট্রেনে যাতায়ত ব্যবস্থা ভালো এবং খরচ কম হওয়ায় অনেকের যাতায়তের পছন্দের তালিকায় ট্রেন সবসময় শীর্ষে থাকে। ট্রেনের টিকেট কাটার ঝামেলা বরাবরই সবাইকে পোহাতে হয়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট কাটতে হয়।
ট্রেন যাত্রীদের জন্য একটি সুখবর হচ্ছে এখন থেকে আপনি ঘরে বসেই ট্রেনের টিকেট কাটতে পারবেন।
আসুন কিভাবে ঘরে বসে টিকেট কাটবেন, তা দেখে নেই:
রেজিস্ট্রেশন প্রক্রিয়া: (শুধুমাত্র একবার করতে পারবেন)
১. প্রথমে www.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওয়েবসাইটে প্রবেশ করে “Purchase e-ticket” বাটনে ক্লিক করুন ।
৩. Bangladesh Railway এবং CNS Ltd. লেখা একটি নতুন ওয়েবসাইট খুলে যাবে।
৪. ওয়েবসাইটটির নীচের দিকে “Sign up” বাটনে ক্লিক করুন।
৫. “Create an Account” নামের নতুন একটি পেজ আসবে। এখানে “Personal Information” এবং “Extra Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে: Security code এর পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
৬. সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে একটি নতুন পেইজ আসবে।
৭. এইবার সেখান থেকে আপনার মেইলে একটি লিঙ্ক যাবে। আপনার মেইল খুলে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে।
ক্রয় প্রক্রিয়া:
১. প্রথমে www.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. ওয়েবসাইটে প্রবেশ করে “Purchase e-ticket” বাটনে ক্লিক করুন ।
৩. Bangladesh Railway এবং CNS Ltd. লেখা একটি নতুন ওয়েবসাইট খুলে যাবে।
৪. মেইলের ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোডটি সঠিকভাবে পূরণ করে সাইটে লগইন করুন।
৫. এইবার একটি নতুন পেইজ আসবে, সেখান থেকে “Purchase e-ticket” বাটনে ক্লিক করুন ।
৬. এইবার আপনার ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্যস্থল, ট্রেনের নাম, শ্রেণী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। পূরণ শেষে সার্চ বাটনে ক্লিক করে দেখে নিন “Registration Seat Available” কি না? থাকলে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।
৭. ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড, ব্র্যাক ব্যাঙ্কের একাউন্টের মাধ্যমে আপনার টাকা জমা করুন।
৮. টিকেট ক্রয় করার পর আপনার মেইলে টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাপানো টিকেট সংগ্রহ করুন।
কিছু বিষয় খেয়াল রাখবেন:
১. যত দ্রুত সম্ভব টিকেট বুকিং দিবেন, নূন্যতম ৩ দিন আগে।
২. অনলাইনে টিকেট কাটার জন্য ১ মিনিট সময় পাবেন, সুতরাং তাড়াতাড়ি ফর্মটি পূরণ করে টিকেট কেটে নিন।
২. অনলাইনে টিকেট কাটার জন্য ১ মিনিট সময় পাবেন, সুতরাং তাড়াতাড়ি ফর্মটি পূরণ করে টিকেট কেটে নিন।
তবে বর্তমানে কিছু কিছু সময়ে রেজিস্ট্রেশন করতে গেলে, পেইজটি ওপেন হয় না, তাই পুরোপুরি এই ব্যবস্থাটির উপর নির্ভরশীল না হয়ে, আগে থেকে চেষ্টা করে দেখুন টিকেট কাটতে পারেন কি না?






